দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর শাহাপুর গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত জাকির মোল্লা শাহাপুর গ্রামের আরব আলীর ছেলে। পুলিশ বলছে তার বিরুদ্ধে নানা অপরাধের ১৩টি মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, একই এলাকার আবু মন্ডলের কিছু কৃষি জমি জবর দখল করে রাখার অভিযোগ ছিল জাকির মোল্লার বিরুদ্ধে। আবু মন্ডল অনেক দেন দরবার করেও ওই জমি দখলমুক্ত করতে পারেননি। এবার ওই জমিতে মরিচ চাষ করেছিলেন জাকির মোল্লা। গতকাল সকালে জাকির মোল্লা ওই ক্ষেতে গেলে আবু মন্ডলের লোকজন তার ওপর হামলা চালান। এ সময় প্রতিপক্ষ ধারালো হাসুয়া দিয়ে তাকে উপর্যপুরি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান জাকির। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাকির মন্ডলের লোকজন প্রতিপক্ষের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ এবং নানা অপকর্মের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষের লোকজন জাকির মোল্লাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকার আইন-শৃঙ্খলার অবনতি না হয় সে কারণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে নুর সালাম (৩০) নামে এক মানষিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে একই এলাকার শুকুর মন্ডলের ছেলে। গত ২৪ এপ্রিলে ভোরে প্রতিবন্ধী নুর সালামকে কে বা কারা গলা কেটে গুরুতর আহত করে সোনাইকুন্ডি উত্তরপাড়া জামিয়াতুল মাদ্রাসার পাশের রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রোববার দিবাগত রাত ২.৩৫টায় তিনি মারা যান।
হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ২৪ এপ্রিলে ভোরে প্রতিবন্ধী নুর সালামকে গলা কেটে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৬ এপ্রিল নুর সালামের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত একই এলাকার আবুল বাসারের ছেলে মাসুম রানাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হলে প্রতিবন্ধী যুবকের দাফন সম্পন্ন করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments