ডেস্ক রিপোর্ট: সোমবার ৪ আগস্ট বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির কথা জানানো হয়।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট (বুধবার) সব জেলা ও মহানগরে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকায় ৬ আগস্ট (বুধবার) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের হবে।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments