ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে গতকাল ১৬ জুলাই গোপালগঞ্জের উত্তোজিত জনগণকে দমনের নামে সরকারি বিভিন্ন বাহিনী নির্বিচারে গুলিবর্ষণের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে হতাহত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনার দায়ভার সরকারকেই বহন করতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়, গোপালগঞ্জে একটি বিশেষ রাজনৈতিক দল যারা রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিয়ে গোপালগঞ্জে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে উস্কানিমূলক কর্মকান্ড করেছে তার বিরুদ্ধে গোপালগঞ্জবাসী প্রতিবাদ করেছিল। বিবৃেিত বলা হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে কটুক্তি করেছে তাতে গোপালগঞ্জবাসীকে বিক্ষুদ্ধ করে তুলেছে। সরকারের প্রশাসনযন্ত্র পূর্ব থেকে অনুমান করলেও যথাযথ আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি গ্রহণ না করায় এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে তাদেরকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রশাসন গোপালগঞ্জবাসীর ভাবাবেগ বুঝতে না পারায় এই ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এই সকল ঘটনার মধ্যদিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ভন্ডুল করার পায়তারা করা হচ্ছে। নেতৃবৃন্দ এই ঘটনার বিচার বিভাগীয় সুষ্ট তদন্তসহ হত্যাকান্ডের বিচার দাবী করেন এবং হতাহত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments