স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কি ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার তার বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান ।
মন্ত্রী বলেন, বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোন অর্জন দেখতে না পাওয়ারই কথা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরি সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে।
প্রকাশ্যে বৈরিতা দেখিয়ে আবার দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষার প্রহর গুণতে থাকাই বিএনপির রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা দু’দেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় ও অবিশ্বাসের দেয়াল, ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প।
বিএনপি তাদের শাসনামলে দ্বিপাক্ষিক কোনো সমস্যার সমাধান করতে পারেনি এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে রচনা করেছেন উভয় দেশের মধ্যে সেতুবন্ধন। তারই ধারাবাহিকতায় এবারের সফরও পারস্পরিক বন্ধুত্ব এবং উন্নয়নের পথরেখায় সম্ভাবনার নতুন আলো ছড়িয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ কি পেয়েছে, সে সম্পর্কে বলেন, বৈশ্বিক সংকটের প্রেক্ষিতে দেশের বর্তমান বাস্তবতায় জনগণের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই দিয়েছে ভারত।
বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে বিএনপির বসবাস সন্ত্রাস আর ষড়যন্ত্রের সাথে। বন্ধুকের নলের মুখেইতো বিএনপির জন্ম।
আন্দোলনের নামে জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা, পেট্রোল বোমা আর সন্ত্রাস কাদের সৃষ্টি প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সন্ত্রাস সাম্প্রদায়িকতা আর ষড়যন্ত্র এই তিনটি নিয়েই বিএনপির রাজনীতি।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments