সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জামালপুর গোয়েন্দা পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।
আশরাফুল আলম মানিক উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলা রয়েছে। এ ঘটনার অভিযোগে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান মানিক সরিষবাড়ী আওয়ামী লীগের গডফাদার ছিল। বিনা ভোটে সে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হয়েছিল। চেয়ারম্যান হয়ে সে এলাকায় খুব একটা থাকতেন না জামালপুর শহরেরই থাকতেন। সাবেক কৃষিমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক ভোলা তার চাচাত ভাই। তাকে ব্যবহার করেই চেয়ারম্যানসহ দলের বিভিন্ন পদ বাগিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। রবিবার রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
সব মন্তব্য
No Comments