ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শনিবার এক বিবৃতিত বলেছেন, যুদ্ধাপরাধের সাথ সরাসরি যুক্ত গোষ্ঠী জামাতের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক চরমভাবে গর্হিত একটি নিন্দনীয় কাজ। তারা বলেন, গণতন্ত্র বা বহুমত চর্চা কখনই যুদ্ধাপরাধীদের বৈধতা দেয় না। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। ইউরোপের বিভিন্ন দেশ নাজীবাদীদের রাজনীতি করার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নাই। বাংলাদশের আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের রাজনীতি বা রাজনৈতিক দল করার অধিকার নাই। যুদ্ধাপরাধের সাথে সরাসরি যুক্ত জামাতের রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত রাজনৈতিক দল নয়। জামায়াত নিবন্ধনের বিষয়টি আদালতে নিয়ে গেলেও আদালতে বিষয়টি এখনও মীমাংসিত হয় নাই। এই পরিস্থিতিতে যুদ্ধাপরাধের সাথে সরাসরি যুক্ত, বিতর্কিত জামাতের সাথে ইইউ প্রতিনিধি দলর বৈঠক যুদ্ধাপরাধীদের বৈধতা ও আস্কারা দেয়ার একটি গর্হিত কাজ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments