স্টাফ রিপোটার: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে, কারাবন্দী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পক্ষ থেকে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় লিফলেট বিতরন করে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য, পল্লবী জোন ১ এর সমন্বয়কারী মাহাবুব আলম মন্টু এর তত্বাবধানে।রূপনগর থানা ৬ নং আঞ্চলিক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম মল্লিক মারুফ নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন রূপনগর থানা বিএনপির সদস্য মোঃ আলামিন, ট ব্লক ইউনিট বিএনপির সদস্য মোঃ আবুল কাসেম ও মোঃ রবিউল সহ ওয়ার্ড ও ইউনিট বিএনপির নেতাকর্মী বৃন্দ। পল্লবী থানা ২নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সেলিম সেনা, মো: পাপ্পু ও স্বেচ্ছাসেবকদলের নেতা রাকিব সিকদারের নেতৃত্বে মিরপুর ১২ ডি ব্লক কাঁচাবাজার লিফলেট বিতরন ও জনসংযোগ করেন ২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, রুপনগর যুবনেতা রওশন হাসান নেতৃত্বে বর্ধিত পল্লবী থেকে ভোলাইয়া বস্তি এলাকায় লিফলেট বিতরন করা হয়। এছাড়া রূপনগর থানা মহিলা দলের আহবায়ক আফরোজা বেগম শিল্পী ও সদস্য সচিব শিল্পী আক্তারের নেতৃত্বে রূপনগর টিনসেড আরিফাবাদ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments