দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একটি সাবেক কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ককটেল সহ মাসুম ইসলাম (৩২) নামে যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগের সাবেক কার্যালয় ও বর্তমানে মানব কল্যাণ গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় ১টি শুটার গান, ২টি ককটেল, ২টি শর্টগানের গুলি ও ১টি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। আটক মাসুম ইসলাম একই এলাকার আব্দুর রশিদের ছেলে এবং সে আওয়ামী লীগ সমর্থক বলে স্থানীয় সুত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরসাদীপুর মোড়ে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়টি গত ৫ আগষ্টের পর মানব কল্যাণ গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সোমবার রাতে মাসুম ইসলাম ওই অফিসে গেলে বিএনপি কর্মী বশির আহমেদের নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে বেধড়ক মারপিট করে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্র, গুলি ও ককটেল সহ মাসুমকে পুলিশে সোপর্দ করে এলাকার লোকজন।
অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, অস্ত্র, গুলি ও ককটেলসহ মাসুম নামে এক যুবককে আটক করা হয়েছে। সে আওয়ামী লীগ সমর্থক বলে নিজেকে দাবি করেছে। এ ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments