স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন - বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।
আজ রবিবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মোহাম্মদপুর থানা বনাম শেরে বাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুন্ন হওয়া ভোটের অধিকার এখনো ফিরে পায়নি এদেশের সাধারণ মানুষ। অন্তবর্তী কালীন সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনো তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবী করার ফলে কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদেরকে বলবো বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এদেশের সাধারন মানুষের জন্য রাজনীতি করে বিএনপি।
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরো বলেন - দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।
গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশে এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ চান মিয়া, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন সরকার, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবদুল আলী, মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু,
বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ।
এরআগে দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বরস্হ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
সব মন্তব্য
No Comments