আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রাজধানী কোয়েটাসহ অন্তত ১২টি শহরে একযোগে চালানো সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে দেশটির সরকার। নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব ঘটনায় মোট ১০৮ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কোয়েটা ছাড়াও মাসতুং, পাসনি, গোয়াদার, খারান, নশকি ও মাখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলার চেষ্টা চালানো হয়। তবে সময়মতো নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো জানায়, পুলিশ স্টেশন, সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর স্থাপনাকে লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করেছে। তবে সংগঠনটির দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাগুলোর পর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সাম্প্রতিক এই ঘটনায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments