স্টাফ রিপোটার: মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে যৌথভাবে শোভাযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা দেড়টার সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ডিএমপি ইতোমধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে বিএনপিকে।
এদিকে শোভাযাত্রা ঘিরে বেলা ১১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এখন বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মিছিল করছেন। মিছিল থেকে একতরফা নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সরজমিনে দেখা যায়, ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে নয়াপল্টনে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজয়নগর থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠেছে।
বিএনপির এই র্যালিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ৫০ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দিচ্ছেন।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments