স্টাফ রিপোটার: ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যারা জ্ঞান ও প্রজ্ঞার আলো দিয়ে স্বাধীনতার সূর্যকে সাজিয়েছেন। যাদের বুদ্ধিমত্ত্বায় রাজনৈতিক নেতৃত্বে স্বাধীনতার বিজয়, যাদের মেধায় শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত, যাদের কলম যুদ্ধে জাতির বিবেক ন্যায় ভ্রষ্টের পথে অবিচল ছিলো। আমরা ১২ দলীয় জোট সে সকল মহান বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ মেধা ও নেতা শূণ্য হয়ে পড়েছে। এই জালীম সরকারকে দ্রুত বিদায় করতে না পারলে জাতির ভাগ্যে বড় দুর্ভাগ্য নেমে আসবে।
বৃহস্পতিবার 'শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ' গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, ডান বাম এবং মধ্যপন্থীদের সম্মিলিত আন্দোলনে সরকারের পতন হবে। মুক্তির সংগ্রামে ১৯৭১ সালে সারা বাংলার মানুষ যেভাবে একত্রিত হয়েছিল, একইভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সমগ্র বাংলাদেশ আজ বিরোধী দল এবং দেশের জনগণ মুক্তির সংগ্রামের সৈনিক।
নেতৃবৃন্দ বলেন, আজ দেশের মানুষ তাদের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক অধিকারের সংগ্রামে রাজপথে নেমে এসেছে। এই সরকার জুলুমবাজ, দুর্নীতিবাজ ও অত্যাচারী সরকার। তাদের হাতে যেমন দেশ নিরাপদ নয়! তেমনি জনগণের অধিকার গুলোও অনিরাপদ। সুতরাং শেখ হাসিনার পদত্যাগ এবং জনগণ তাদের দাবী আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাবেনা।
নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের নিম্নবিত্ত - মধ্যবিত্ত পরিবার গুলোর করুন অবস্থা চলছে। অনাহারে -অর্ধাহারে অসংখ্য পরিবার জীবন-যাপন করছে। বহু পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। কারো আয়ের সাথে ব্যয়ের পরিমাণ তিন গুণ বেড়েছে। এভাবে ভাতে- পানিতে মানুষ মারার অধিকার শেখ হাসিনাকে আর দেওয়া যাবে না।
বিবৃতিতে স্বাক্ষর করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments