বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গল ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ ভ্যাকসিনের ৩য় ডোজ গ্রহণ করেছেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি ) দুপুর ১টায় করোনার টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কর্মীরা সহ অন্যান্য সাংবাদিকরা।
সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টিকা নেয়ার প্রতিক্রিয়ায় কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ভয়-ভীতির কোনো সুযোগ নাই। তবে বিশ্বে অধিকাংশ মানুষের শরীরে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত করোনা মহামারি অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে।
আমার ধারনা প্রত্যেকে এই ওমিক্রনে আক্রান্ত হবে। দুর্ভাগ্যবশত এই মহামারি অবসানের আমি কোন বৈজ্ঞানিক কারন দেখছি না।
নিজেদের সুরক্ষার প্রয়োজনেই সবাইকে করোনার টিকা নিতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণজনিত মহামারি প্রতিরোধে অন্য অনেক উপজেলার তুলনায় শ্রীমঙ্গল এগিয়ে। জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে আরও বেশি করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা প্রদানের ক্ষেত্রে অনিয়ম যাতে না হয় সে দিকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।”
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments