স্টাফ রিপোর্টার: নারী আন্দোলনের কর্মীদের উদ্যোগে আজ (৯ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৫টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিভিন্ন শ্রেণী, পেশা, রাজনৈতিক সংগঠনের নারীরা উপস্থিত ছিলেন। একটিভিস্ট মারজিয়া প্রভার সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তানিয়াহ মাহমুদা তিন্নী, একটিভিস্ট জাকিয়া শিশির, হিল উইমেনস ফেডারেশনের সেক্রেটারি রীতা চাকমা, লেখক লাবণী মন্ডল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুস্মিতা রায় সুপ্তি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ নাজিফা জান্নাত, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নুজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক নওশীন মুস্তারিন সাথী।
সমাবেশে বক্তারা বলেন, "সম্প্রতি রংপুরের তারাগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের অপতৎপরতায় নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়৷ এর আগে একই ঘটনা দিনাজপুর এবং জয়পুরহাটে ঘটেছে। অথচ কিছুদিন আগেই সরকার নারী ফুটবল খেলোয়াড়দের একুশে পদক ভুষিত করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের উপদেষ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং নারী অধিকারকর্মীরা থাকা স্বত্ত্বেও মৌলবাদের এই অপতৎপরতা সারা দেশব্যাপী নারীদের আক্রমণ করছে। তাছাড়াও গণঅভ্যুত্থানের পরে নারী আন্দোলনকারীদেরসহ বিভিন্ন শ্রেণী পেশার নারীকে সাইবার হয়রানি করা হচ্ছে। অথচ গণঅভ্যুত্থান কোন একক লিঙ্গের, একক ধর্মের এবং একক জাতির মানুষের ছিলো না।"।
বক্তারা আরো বলেন, " আমরা সম্পত্তিতে সমানাধিকার চাই৷ কিন্ত বাস্তবতা হচ্ছে ইসলাম ধর্মীয় আইন মোতাবেক যতটুকু সম্পত্তি নারীকে দেওয়ার কথা ততটুকুও নারী পাচ্ছে না। মাত্র ৩-৫% নারীর হাতে সম্পত্তির অধিকার থাকে এই দেশে।"
বক্তারা আরো বলেন, "ফ্যাসিবাদের ১৫ বছর শাসনামলে নারীর অবস্থা যেমন ছিলো, ফ্যাসিবাদ হটিয়ে গণঅভ্যুত্থান হবার পরেও নারীর তেমনই অবস্থা আছে। এখনো নারীর উপর নিপীড়ন ও বিচারহীনতার কোন পরিবর্তন হয়নি। অথচ গণঅভ্যুত্থান হয়েছিলো নারী পুরুষসহ সমস্ত লিঙ্গ, জাতি, ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে৷ সমাজের সর্বস্তরে নারী-পুরুষ নির্বিশেষে সকলের মানুষ হিসেবে বিকাশের সুযোগ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাজে নারীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।বাঁধাগুলো দূর করে আরও বেশি বেশি নানা ধরনের খেলাধূলা সহ মানুষ হিসেবে বিকাশের সমস্ত আয়োজন ও পরিবেশ নির্মাণের দাবি আমরা করছি এই সমাবেশ থেকে "
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments