স্টাফ রিপোটার: জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা'র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে 'মোমেন' সাহেব সত্য বলে আমাদের আরেকটি মুক্তিযুদ্ধে বাধিত করেছেন। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্রজনতাসহ লাখো শহীদদের রক্তে কেনা স্বাধীনতা গোলামীর জিম্মায় থাকতে পারেনা।
শনিবার বিকেলে আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত "দেউলিয়াত্বের পথে বাংলাদেশ " সংকট উত্তরণ ও ছাত্র জনতার করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাশ্ববর্তী রাষ্ট্রের সাথে সকল গোলামীর চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবী জানিয়ে জাগপা সভাপতি বলেন, আওয়ামী জালীম শাহী আজ আমাদের স্বাধীনতাকে নিলামে তুলে দিয়েছে! গণতন্ত্রকে হত্যা করেছে! ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মিলিত সম্প্রীতি নষ্ট করেছে। আমাদের মনে রাখতে হবে দিল্লীকে রুখতে হলে আগে আওয়ামী লীগকে রুখতে হবে। ইনশাআল্লাহ দাসত্বকারীদের বাংলার ভূখন্ড নিয়ে কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না । দেশবাসী হুশিয়ার থাকবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত বিরোধী রাজনীতিক নেতা-কর্মীদের গ্রেফতার করা যাবে না, সম্প্রতি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদার রাজনীতির মনোভাব আওয়ামী রাজনীতির নয়া কৌশল।
তিনি বলেন, যখনি বিদেশীদের প্রচন্ড চাপ গণভবনের দরজায় এসে দাঁড়ায় তখনি এমন কৌশলী হওয়া আওয়ামী লীগের প্রাচীন চরিত্র বটে। তবে আওয়ামী লীগ সরকারের এমন নয়া কৌশলের ফাঁদে 'পা' দেওয়া হবে রাজনৈতিক দল গুলোর আত্মহত্যা করার শামীল। আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকারকে বিশ্বাস করা মানেই হিংস্র বাঘের মূখের শিকারী হওয়া।
তিনি বলেন, জাগপা বিশ্বাস করে জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল ছাড়া অন্য কোন দল বা সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষ নিরাপদ নয়! তাই এখন কৌশল খোঁজার সময় নয় সব দলকে ঐক্যবদ্ধ হয়ে জালীম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময়।
জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা'র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, জাগপা'র কেন্দ্রীয় সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা'র সভাপতি নজরুল ইসলাম বাবলু, মাহিদুর রহমান বাবলা,মোঃ আলী ফকীর জাগপা ছাত্রলীগের সৈয়দ আহমদ শফী, মোঃ শাহেদ আলী, জাহাঙ্গীর আলম প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments