রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মুঠো ফোনে যোগাযোগ কালে তিনি বলেন- ধর্মপাশা, মধ্যরগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা।
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা।
এমপি রতন আরও বলেন, ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব-দুখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
তিনি আরো বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহব্বানে শান্তি- সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্তি পর আসছে ঈদের খুশি। আল্লাহ্ যেন আমাদের কে হেফাজত করেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির, ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ ভরে উঠক সকলের জীবন।
সবশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments