আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার ২৪ কূটনীতিককে ওয়াশিংটন ছাড়তে বলা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর নাগাদ দেশ ত্যাগ করার কথা নিশ্চিত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা বলা হলো। খবর এএফপি’র।
রোববার প্রকাশিত ওয়াশিংটন ভিত্তিক দি ন্যাশনাল ইন্টারেস্টকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনোভ বলেন, আমরা ২৪ কূটনীতিকের একটি তালিকা পেয়েছি, যারা ২০২১ সালের ৩ সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ভিসা প্রদান প্রক্রিয়া হঠাৎ করে কঠিন করার কারণে তাদের প্রায় সকলকে প্রতিস্থাপন ছাড়াই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
অ্যান্তোনোভ জানান, গত ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র বিভাগ একতরফাভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা রুশ কূটনীতিকদের মেয়াদ তিন বছর নির্ধারণ করে। আমরা যতটা জানি, আর কোন দেশের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয়নি।
এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেন, বিষয়টির ব্যাপারে অ্যান্তোনোভ যে ব্যাখা দিয়েছেন তা সঠিক নয়। রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান করার ভিসার মেয়াদ তিন বছর এটা নতুন কিছু না।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments