জাতির উদ্দেশে ভাষণে
ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা বলেছেন, ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে একথা বলনে তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন তাদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীনতার চেতনাকে লক্ষ্য করে চালানো হয়েছে।
তিনি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুতগতিতে ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দেশবাসীকে সংযম ও ঐক্য বজায় রাখার আহবান জানিয়েছেন এবং অপপ্রচার ও গুজবে কান না দেওয়া পরামর্শ দিয়েছেন।
ভাষণে ইউনূস আরও বলেন, ভয়ভীতি, সন্ত্রাস বা রক্ত ঝরিয়ে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে থামাতে পারবে না এবং পরাজিত ফ্যাসিস্ট শক্তির অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। তারঁ ভাষ্যে তিনি আগামী নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদভাবে আয়োজনের গুরুত্বও ব্যক্ত করেছেন।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments