স্টাফ রিপোর্টার: জামালপুর মাদারগঞ্জে সাম্প্রতিক অপশক্তির নেতৃত্বে স্থানীয় বিভিন্ন শাসক শ্রেণির কিছু প্রতারক চক্র সমবায় সমিতির নামে ৩৫ হাজার গ্রাহকের প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে অসহায় গ্রাহক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা শুক্রবার ২৫ এপ্রিল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু’র সভাপতিত্বে বাম মোর্চার সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মহিনউদ্দিন চৌধুরী লিটন, জতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান ও বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শাসক শ্রেণির দলগুলোর কৌশলগত ভিন্নতা থাকলেও শ্রেণিচরিত্রের কারণে শোষণ-লুন্ঠনের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ। মাদারগঞ্জের ঘটনা তা আরও স্পষ্ট করলো। এ সমস্ত শাসক শ্রেণির প্রতারকদের জালে আটকে আজ ৩৫ হাজার পরিবার কম-বেশি সর্বস্বান্ত হয়েছে।
গণঅভ্যুত্থানের সরকারের শাসনকালেও গ্রাহকেরা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একই অমানবিক আচরণই পেল। এতে করে এও পরিষ্কার হলো যে, শুধু হাতবদল হলেই শোষণ-লুন্ঠনের পরিবর্তন হয় না।
বক্তারা অবিলম্বে প্রতারকদের গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় এনে রাষ্ট্রীয় উদ্যোগে অসহায় মানুষগুলোর টাকা উদ্ধারের জোর দাবি করেন।
সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে পল্টন মোড় এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments