রফিকুল ইসলাম সুজন: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। রাজধানী কাঠমুন্ডুসহ বিভিন্ন শহরে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে আসেন। 'জেন-জেট প্রোটেস্ট' নামে পরিচিত এ আন্দোলনে তারা সেন্সরশিপ ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিমের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, জলকামান, রাবার বুলেট এবং গুলি চালায়। এতে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আতদের মধ্যে ২৮জন পুলিশ সদস্য রয়েছে।
জানাগেছে, গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়। সরকার জানা, এসব প্ল্যাটফর্ম আইনের বাধ্যবাধকতা অনুযায়ী রেজিস্ট্রেশন করেনি। তবে বিরোধীরা অভিযোগ করেছে, সরকারের এই পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাঠমুন্ডুসহ গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গুরুত্তপূর্ণ স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে আন্দোলনের চাপে স্বরাষ্ট্র রমেশ লেকহাক ইতিমধ্যে পদত্যাগ করেছেন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে 'নিষ্ঠুর দমননীতি অ্যাখা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। আন্তর্জাতিক মহলও নেপালের গণতন্ত্র ও বাকস্বাধীনতার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments