বুলবুল আহমেদ, নাটোর : আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে নবগঠিত নাটোর জেলা বিএনপির সদস্য আবুল কাশেমের পদ বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতা আবুল কাশেমের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক বলেন জুয়েল রানা বলেন, নতুন যে জেলা বিএনপির কমিটি হয়েছে সেখানে আবুল কশেম নামে একজনকে সদস্য করা হয়েছে। সে যে বিএনপি করে এটাই আমরা জানিনা। তাকে গত ১৭ বছরে দলীয় কোন আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। এমন কর্মকাণ্ডে হতাশ হয়েছে ত্যাগী নেতা কর্মীরা।
তাই আমরা বলতে চাই, ১ সেকেন্ডের জন্যও কাসেমকে দত্তপাড়ার মাটিতে দাড়াতে দেবো না। আমাদের নেতা তারেক রহমানের কাছে আবেদন জানাই দ্রুত নাটোর জেলা কমিটি সংশোধন করে কমিটিতে ত্যাগীদের স্থান দেয়া হোক।
সদর থানা যুবদলের সাবেক সভাপতি মোন্তাজ আলী প্রামাণিক বলেন, আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনে শিমুলের নির্বাচন করেছে এই কাশেম। আওয়ামী লীগকে অর্থ যোগানদাতা এই কাশেম। অথচ তাকে করা হয়েছে জেলা বিএনপির সদস্য। ১৭ বছর কোথাও দেখিনি কিন্তু সে কিভাবে পদ পেলো। আমরা তাকে নাটোরের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সহ-সভাপতি হানিফ মোল্লা, বড় হরিশপুডর ইউনিয়ন শ্রমিকদের সভাপতি গোলাপ মোল্লা, দত্তপাড়া শাখা অফিসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
এবিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য আবুল কাশেম বলেন, ২০১৩ সালে দিনাজপুরে দুলু (রুহুল কুদ্দুস তালুকদার দুলু) সাহেবের নির্দেশে আমার ওপর হামলা হয়েছিল। পরে এয়ার এম্বুলেন্সে আমাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল। বিষয়টি তারেক রহমানসহ সবাই জানতেন। পরে ম্যাডাম খালেদা জিয়া আমাকে বলেছে, এখন থেকে তোমার আর নাটোরে যাওয়ার দরকার নেই। তুমি ঢাকায় রাজনীতি করো। আমার বর্তমান পোস্ট হচ্ছে আমি 'আমরা বিএনপি পরিবার' সংগঠনের উপদেষ্টা। সেইসাথে ২০১৩ সাল থেকে পুরো গাজীপুরের দায়িত্বে রয়েছি আমি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের কিংবদন্তি নেতা। তার (দুলুর) তো বিএনপির সঙ্গে সম্পর্ক অত্যন্ত নিবিড়, তিনি তারেক রহমান সাহেবকে বললেই তো হয় যে কাশেম কে? তাকে কেন নাটোরের কমিটিতে রাখা হলো।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
সব মন্তব্য
No Comments