পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া থানার সিল্ক ফৌজদার টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং কারখানার মালিক শফিকুল ইসলাম বেলাল ফৌজদারের (৬০) বিরুদ্ধে নারী কর্মীদের হয়রানি,বেতন পরিশোধ না করা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটির এক নারী কর্মী সুরাইয়া খাতুন শাপলা (২৭) তার বকেয়া বেতন চাইতে গেলে মালিকপক্ষের নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন। তিনি জানান,জানুয়ারি থেকে সেলসম্যান হিসেবে কাজ করলেও ফেব্রুয়ারির বেতন এখনো পাননি।
সুরাইয়ার অভিযোগ,বেতন চাইতে গেলে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়,যা প্রত্যাখ্যান করায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
এছাড়া,তাকে নমিনি বানিয়ে মালিক অগ্রণী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ তুলেছেন,যা থেকে মুক্তি চান তিনি।
এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া, আরও কয়েকজন সাবেক কর্মী মালিকের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও হয়রানির অভিযোগ তুলেছেন। স্থানীয়রা এ ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানারথানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহমেদ বলেন,আমরা অভিযোগ পেয়েছি।
অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments