স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের আয়মূলক কাজ বৃদ্ধি করতে হবে। এ জন্য তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ঢাকা পূর্ব কেন্দ্র মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানানো হয়। ‘কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন যুদ্ধ এবং দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী দলসদস্যদের আয়মূলক কাজ পুণরায় শুরু করার জন্য ব্যবসা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সহযোগিতা’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্র ব্যবস্থাপক শেলীনা পারভীন। কর্মশালায় বক্তৃতা করেন নারী নেত্রী সৈয়দা শামীমা সুলতানা, প্রশিক্ষক ও উদ্যোক্তা ইসমত আরা জলি, সাংবাদিক আলমগীর পারভেজ, নাগরিক প্রতিনিধি মো. রাসেল, অবসরপ্রাপ্ত শিক্ষক খালেদা খানম প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক ইসমত আরা জলি অংশগ্রহণকারীদের সাথে নারীর ক্ষমতায়নের গুরুত্ব এবং নারীর ক্ষমতায়নের সাথে ছোট পরিসরে হলেও নারীদের আয়মূলক কাজে অংশগ্রহণের সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি নারী দলসদস্যদের আয়মূলক কাজ, তার পরিসর, বৈশিষ্ট্য, পরিচালনার কৌশল, লাভ-ক্ষতি নির্ধারণ, ঝুঁকি ও তা মোকাবেলায় করণীয়, আয়মূলক কাজের পরিকল্পনা তৈরীর পদ্ধতিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ধারণা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী দলসদস্যদের আয়মূলক কাজ পুণরায় শুরু করার জন্য সংস্থার পক্ষ হতে অনুদান হিসেবে দ্রব্য-সামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ নির্বাচিত নারী প্রশিক্ষণার্থীরা কৃতজ্ঞতা জানান এবং অনুদান হিসেবে প্রাপ্ত দ্রব্য-সামগ্রীকে পুঁজি হিসেবে নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই সহয়োগিতা সমাজে নারীদের সমন্বিত ও স্বাধীনভাবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষমতায়িত হতে শক্তি যোগাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments