আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দূর প্রাচ্যে ২৮ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিশ্ব গণমাধ্যম এতথ্য জানিয়েছেন।
গণমাধ্যম বলেছে, বিমানটি পেত্রোপাভলস্ক - কামচটস্কি থেকে পালানা যাওয়ার পথে সব ধরনের সংযোগ হারিয়ে ফেলে।
বিমানটিতে ছয় ক্রুসহ ২৮ জন যাত্রী রয়েছে। এদের মধ্যে এক কিংবা দুজন শিশুও রয়েছে।
বিমানটি নিয়ে পরষ্পর বিরোধী খবর পাওয়া গেছে। কোন এক সূত্র তাসকে বলছে, এটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। অপর এক সূত্র ইন্টারফ্যাক্সকে বলছে, এটি সম্ভবত পালানা শহরের কাছে একটি কয়লা খনির পাশে বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য রাশিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে এয়ার ট্রাফিক নিরাপত্তা জোরদার করায় এ ধরনের দুর্ঘটনা কমে এসেছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments