সাভার (ঢাকা) প্রতিনিধি: দেশের চলমান উন্নয়নের ধারা টেকসই করতে বিপুল পরিমাণে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আজ শনিবার (১২ জুলাই) সাভারে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নত ঢাকা জেলা উদ্যোগ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’—এই স্লোগানে আয়োজীত কর্মসূচিতে এক দিনে এক লক্ষ চারাগাছ রোপণ করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, ‘আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না। ঢাকা শহর ও আশপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।এ জন্যই গাছ লাগানোই এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, সেগুলো রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে।’
এছাড়া, ক্ষতিকর পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘যত্রতত্র বর্জ্য পোড়ানো যাবে না।’ শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের হর্ন বাজানো থেকে বিরত থাকার অনুরোধও জানান উপদেষ্টা।
এ সময় তিনি আরও বলেন, ‘শুধু গাছ লাগানোতেই পরিবেশ রক্ষা সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার প্রতিটি উদ্যোগে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
পরে উপদেষ্টা সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকারের আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments