ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক সাংগঠনিক আদেশে নাজনীন সুলতানা-কে আহ্বায়ক,কানিজ আফরোজা রসুল-কে যুগ্ম আহ্বায়ক, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া-কে সদস্য সচিব ও আফসানা ইয়াসমিন শান্তনু- কে যুগ্ম সদস্য সচিব এবং তাছলিমা আক্তার,রীনা আক্তার তুলি, সীমানা আফরোজ পুতুল, ফারহানা তিসা, তাহসিন রুবাইয়াত,পালকী রেজা, রাবেয়া আক্তার মলি, এডভোকেট সোনিয়া আক্তার, তাসলিমা রহমান জুই, আখি বেগম, রিক্তা আক্তার-কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
উক্ত কমিটি আগামী ২১ দিনের মধ্যে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দফতরে জমা প্রদান এবং আগামী ০৪ ( চার) মাসের মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় যুব মহিলা পার্টি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত করার শর্তে অনুমোদন প্রদান করেন।
জাতীয় পার্টির গঠতন্ত্রের ১২(৩) ও ৩২ (৯) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম আজ এক বার্তায় গণমাধ্যমে এতথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments