মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে রাজনৈনিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক, মেহেন্দিগঞ্জের মাটির সন্তান রাজীব আহসান। ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি নেসার উদ্দিন শফি, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, পৌর বিএনপি সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু,বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত আহবায়ক নিজামুর রহমান নিজাম,সদস্য সচিব কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন- সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ন-সাধারন সম্পাদক কাওসার মাহমুদ, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ন- আহবায়ক আলতাফ হোসেন খোকন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নাঈমুল ইসলাম তুহিনসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন ও সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাহমুদ খান। ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments