স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রন জানাতে চান, যারা নির্বাচন চায় না তারা হাসিনাকে টুপ করে দেশে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা তাদের এ খায়েশ মিটতে দিবে না।
তিনি বলেন, আমরা শুরু থেকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আসছি। আমরা এ সরকারের প্রতিদ্বন্দ্বী নই। কিন্তু নবগঠিত এটি দল বিএনপিকে এ সরকারের প্রতিদ্বন্দ্বী বানানোর অপচেষ্টা করছে।
শনিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভপতিত্বে ও যুগ্ম আহবায়ক লিটন মাহমুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ, নাসিমা আক্তার কল্পনা (শহীদ নাসির উদ্দিন পিন্টুর সহধর্মনী), ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আ.ন.ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সালাম বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। আমি বলতে চাই নির্বাচনের জন্যই আপনাদের আনা হয়েছে। হাসিনা ১৫ বছর কোন নির্বাচন দেয় নাই - এ জন্যই সে ফ্যাসিস্ট হয়েছে।
তিনি ড: ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, কে কি বললো সেগুলো না দেখে এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে তাতে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলোকে সামনে রেখে নির্বাচনের তফসিল ঘোষনা করুন।
সভাপতির বক্তব্যে মজনু বলেন, যারা আন্দোলনে বিএনপির ভুমিকা খোজেন, তাদের জন্য আজকের দিনে নাসির উদ্দিন আহমেদ পিন্টু মুল উদহারণ। বিএনপির নেতাকর্মীরা যদি আপোষ করতো তাহলে বিগত দেড় যুগে পিন্টুর মত তাদের অসহায়ভাবে জীবন দিতে হতো না।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
সব মন্তব্য
No Comments