স্টাপ রিপোর্টার।। "আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবস্থা বুঝে ব্যবস্থা নিবে জাতীয় পার্টি। তবে আমাদের দল ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।"-বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপর নেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতা-কর্মী, সুধীবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বিশশান্তি, সংহতি ও সম্বৃদ্ধি কামনা করেন।
বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে জিএম কাদের আরো বলেন, মহামারি করোনার কারণে গেলো কয়েক বছর আমরা উৎসব মূখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে আমরা ঈদ উদযাপন করছি আনন্দ-উৎসবে। তিনি বলেন, সবার আর্থিক অবস্থা সমান নয়, তাই স্বচ্ছল ব্যক্তিরা যেন অভাবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। ঈদের আনন্দ যেনো সবাই সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের এই আনন্দ যেনো সারা জীবন অক্ষয় হয়ে থাকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করছে। পাশাপাশি সফলভাবে কাউন্সিল করতেও প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করছেন।
তিনি বলেন আগামী নির্বাচনে তিনশো আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে, অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন,নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠনের ব্যপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।
বিএনপির নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংবিধান পরিবর্তন করতে হবে, এমন কোন বিষয় এলে তাতে সরকারের সমর্থন প্রয়োজন হবে। সরকারের সমর্থন ছাড়া সাংবিধানিক পরিবর্তন সম্ভব হবেনা। এছাড়া আন্দোলন করেও দাবি আদায় করা যায়। কিন্তু, আন্দোলন করে বিএনপি কোন দাবি আদায় করবে, সাধারণ মানুষ এমন আস্থা রাখতে পারছেনা দলটির প্রতি।
এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, আলমগীর সিকদার লোটন, আতিকুর রহমান আতিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, ড. নুরুল আজহার শামীম, নাজনীন সুলতানা, মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সুলতান আহমেদ সেলিম, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments