আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলে ঝড়ে ৭০ জন প্রাণ হারিয়েছে। গ্রীস্মমন্ডলীয় ঝড় অ্যানা মোজাম্বিক ও মালাবিতে সোমবার আঘাত হানার আগে মাদাগাস্কারে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। তিনটি দেশের উদ্ধারকর্মীরা ও কর্তৃপক্ষ সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের চেষ্টা করছে। মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন এবং মালাবিতে ১১ জনের প্রাণহানি ঘটেছে।
পরে, জিম্বাবুয়ের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও সেখানে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তিনটি দেশেই কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু ঘরবাড়ি প্রবল বৃষ্টিতে ধসে পড়ায় অনেকে ধ্বংসস্তুপে আটকা পড়েছে।
নদীগুলো প্লাবিত হওয়ায় অনেক সেতু ভেসে গেছে, অন্যদিকে গবাদি পশু ডুবে গেছে ও ক্ষেতসমূহ নিমজ্জিত হয়ে গ্রামীণ পরিবারের জীবিকা নষ্ট হয়েছে।
মাদাগাস্কারে এক লাখ ১০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়। রাজধানী আন্তনানারিভোর স্কুল ও জিমগুলিকে জরুরি আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে।
পরিবারের ১০ জনের সাথে একটি জিমে আশ্রয় নেয়া বার্থিন রাজাফিয়ারিসোয়া এএফপিকে বলেছেন "আমরা শুধুমাত্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে এসেছি।”
মোজাম্বিকের উত্তর ও মধ্যাঞ্চলে ১০ হাজার ঘরবাড়ি, কয়েক ডজন স্কুল ও হাসপাতাল বিনষ্ট হয়েছে এবং বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মোজাম্বিকের আবহাওয়া বিভাগ আগামী কয়েক দিনের মধ্যে ভারত মহাসাগরে আরেকটি ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে। মার্চ মাসে বর্ষাকাল শেষ হওয়ার আগে পর্যন্ত ছয়টি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments