প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : “দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে ফায়ার ও সিভিল ডিফেন্স দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের আয়োজনে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ভবন চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ ফসির উদ্দিন সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের বিভিন্ন কর্মকর্তারা।
বক্তারা এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারি নির্দেশনা মেনে দূর্ঘটনা এড়িয়ে সড়কে চলাচল করার আহবান জানান।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা দূর্ঘটনা ও দূর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রদর্শন করা ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র ঘুরে ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments