স্টাফ রিপোটার: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে কোন কারন না দেখিয়েই আটকে দেওয়া হয় বলে জানান মোয়াজ্জেম হোসেন আলাল।
গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে গত ডিসেম্বরে দেশে ফিরেন তিনি। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ সকালে ভারতে যাওয়ার কথা ছিল।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। আমি একজন অসুস্থ রোগী বলার পরও উপরের নির্দেশ আছে জানিয়ে আমাকে তারা যেতে দেননি। ইমেগ্রেশন থেকে কোন কারন বলেননি, কোন লিখিত কাগজও দেয়নি। বরং আমি সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও সোয়া দুই ঘন্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments