পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,বিএনপির উদারতার কারণে এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলো। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে সেটা হলো মুনাফেকি।
বুধবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় তাহেরপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি আরো বলেন, 'যে অন্যায় কর তার চক্রে কোননা কোন ভাবে সেই চক্রে পড়ে যেতে হয়। শেখ হাসিনা নিজেকে মনে করেছিলো খুন গুম, হামলা মামলা দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু তার আশ্রয় এখন হয়েছে ভারতে।
আওয়ামী লীগের ১৬-১৭ বছরের নানান অনিয়ম দুর্নীতি, খুন,গুম লুটপাট তুলে ধরে বলেন, জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিলো মাফিয়া হাসিনা। শেখ হাসিনা নিজের ও আত্নীয় স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। এদেশের আইন আদালত হাতের মুঠোয় নিয়ো অপরাধ করে পার পাওয়া যায় কিন্তু বিদেশে নয়।
বাংলাদেশ টিকে থাকুক, মাথা উঁচু করে দাঁড়াক শেখ হাসিনা তা চাননি।ইয়াবা চোরাচালানের সাথে জড়িত শেখ হাসিনাসহ তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ।
রিজভী বলেন,শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মাসেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য। ভোট কেন্দ্রে ভোটার না যেয়ে সরকার কে একমাত্র স্বীকৃতি দিয়েছে ভারত। ভারত সরকার শেখ হাসিনাকে পাহাড়া দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ তার পাসপোর্টের বৈধতা নেই তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে।
তিনি বলেন,ভারত যদি জামায়াতের কাছে অত্যান্ত প্রিয় হয়ে যায় তা হচ্ছে অত্যান্ত দুঃখ জনক।অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে পারি তাহলে ছাত্র জনতার ত্যাগ কিছুটা শোধ হবে। জিয়াউর রহমান খাল কাটার বিপ্লব করেছিলেন সেদিন থেকে এদেশ দাঁড়াতে শিখেছে। এদেশ কারো কাফেলার হবে না। আমরা নিজে চলতে চাই।
তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলিম বাবু’র সঞ্চালনায় তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম. সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি রাজশাহীর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবুল সইদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপি'র সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-
আহবায়ক মো. সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. এরশাদ আলী ইশা, মহানগর বিএনপি'র যুগ্ম-আহবায়ক নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি.এম জিয়াউর রহমান, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়াও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোলাম মোস্তফা মামুনসহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments