ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলার নেতা আবদুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় আগামী ২ আগস্ট হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা বিএনপি। এছাড়া সোমবার (১আগস্ট) নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টায় গায়েবানা জানাজা হবে। সারাদেশে একই সঙ্গে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা হবে।
রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের লোডশেডিং ও অবস্থাপনার বিরুদ্ধে রোববার সারাদেশে জেলা পর্যায়ে কর্মসূচি ছিল।
অত্যন্ত ক্ষোভ ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে ভোলাতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের আক্রমণ এবং সেখানে গুলি করে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে এবং আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ, ছাত্রদলের সভাপতিসহ অসংখ্য নেতাকর্মী গুলিতে আহত হয়েছেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, এখনও পুলিশ সেই অফিস ঘেরাও করে রেখেছে। তাদের চিকিৎসারও সুযোগ দেওয়া হচ্ছে না। এ ঘটনা সারাদেশের মানুষকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। আমরা মনে সরকার তাদের ফ্যাসিবাদী চরিত্র সামনে নিয়ে এসেছে। পুলিশের গুলিবর্ষণ নতুন নয়। ন্যায্য দাবির ভিত্তিতে যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে, তখন তারা এভাবে গুলিবর্ষণ করে আমাদের এক নেতাকে হত্যা করায় তাদের আসল চরিত্র প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, আপনারা জানেন এই সরকার জোর করে প্রায় ১৫বছর ক্ষমতা দখল করে আছে। এই ১৫ বছরে তারা অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এই যে ভয়াবহ অবস্থা এ থেকে বাঁচার জন্য জনগণ এখন তাদের সংগ্রামের পথ বেছে নিয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাস বলে, গুলি ও হত্যা করে কোনো দিন জনগণের ন্যায়সঙ্গত সংগ্রাম দমন করা সম্ভব নয়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments