জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার কবির অন্তর ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আশিক মন্ডল।
শুক্রবার (১৩ অক্টোবর) সংগঠনের প্রধান উপদেষ্টা জাবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম এবং উপদেষ্টা মেহেদী সুমন, সোহেল রানা ও আব্দুল আলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- সারাফাত ইসলাম সোহান, মো. আওলাদ হোসেন, সাদিয়া আনামিকা, আরেফিন আলম সানি, নুরাইন ইসলাম ইমু, সাদিকুল ইসলাম ও উম্মে হানি মৌসুমি।
যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- আশিক, জিয়াম, আলামিন, ফাহিম, আলিফ, তিথি, হিমেল, মোহতাসিম বিল্লাহ, শাকিল, সৌরভ বর্মন, অপূর্ব, লিয়ন সরকার ও পূর্ণিমা।
কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মাসুদ রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন-, মো. আসিফ মিয়া, ওমর ফারুক, রোকোনুজ্জামান রিমন, সাগর মিয়া, মমিনুল ইসলাম, সজিব মাহমুদ, মাধুরিমা, তিতুমীর ও আল মাহমুদ দীপু।
এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক সিয়াম, অর্থ সম্পাদক সাদিকুল, প্রচার সম্পাদক মোসাদ্দেক, শিক্ষা ও সেমিনার সম্পাদক আলামিন, ক্রীড়া সম্পাদন মহসীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী গৌতম সরকার, বৃত্তি বিষয়ক সম্পাদক ফিরোজ কবির ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রায়হান।
জেলা সমিতির কার্যক্রম সম্পর্কে নব মনোনীত সভাপতি ও জাবি ছাত্রলীগের সহ-সম্পাদক শাহরিয়ার কবির অন্তর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার সকল শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে যাবো। সকলের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখে আমরা যেকোন প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবো। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সংগঠনের পূর্বের সকল কার্যক্রম অব্যহত রাখার পাশাপাশি সময়োপযোগী নতুন কার্যক্রমসমূহ বাস্তবায়ন করবো।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments