আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের পশ্চিমাঞ্চলে এক হামলায় ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অঞ্চলটি প্রতিবেশি মালি থেকে আসা জিহাদি অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ।মঙ্গলবার দেশটির গণমাধ্যম এ সংবাদ নিশ্চত করেছেন।
একজন স্থানীয় কর্মকর্তার বরাতে জানান, সোমবার বিকেলে তিল্লাবেরী অঞ্চলের দারে- ডে গ্রামে কয়েক সশস্ত্র ব্যক্তি মোটরবাইকে করে এসে হামলা চালায়। এসময় লোকজন মাঠে কাজ করছিল। তিনি জানান "মৃতের সংখ্যা অনেক বেশি। সেখানে চারজন নারী ও ১৩ জন শিশুসহ ৩৭ জন মারা যায়।
স্থানীয় একজন সাংবাদিক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং এই হামলাকে ‘অত্যন্ত রক্তক্ষয়ী’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, তারা মাঠের মধ্যে মানুষকে কাজ করা অবস্থায় খুঁজে পেয়ে তাদের ওপর গুলি চালায়।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments