ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ এক বিবৃতিতে গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি একদিকে জনজীবনের সংকট বাড়াবে, অপরদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প বিশেষ করে ক্ষুদ্র শিল্পে নতুন সংকট তৈরি করবে, উৎপাদন খরচ বৃদ্ধি জনগণের ঘাড়েই চাপানো হবে। এছাড়া ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের খরচ বাড়াবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের “পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির প্রবণতা”কে প্রশ্রয় দেওয়া হবে।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকার অতীতের সরকারের ধারাবাহিকতায় মুক্তবাজার অর্থনীতির ধারা অব্যাহত রেখে চলেছে, যা সাধারণ মানুষের স্বার্থবিরোধী। বিবৃতিতে নেতৃবৃন্দ গ্যাস, তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনজীবনের শান্তি নিশ্চিত করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments