স্টাফ রিপোর্টার: সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা-মামলা, লুপাট ও অগ্নিসংযোগ, ধানমন্ডি-৩২ এ ভাঙচুর, শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতাল সফল করার লক্ষে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ।
সোমরাব রাত সাড়ে ১১টায় ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার নির্দেশে বেশ কয়েকটি পয়েন্টে এ মশাল মিছিল করেছে ওয়ার্ড ও নগর যুবলীগ নেতারা। এদিন রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার,নলছিটি-ডেমরাব্রীজ ও বড়ভাঙ্গা এলাকায় মিছিল করে ঢাকা দক্ষিণ যুবলীগ।
ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলকে ‘অবৈধভাবে ক্ষমতা দখল’ অভিহিত করে ইউনূস সরকারের পদত্যাগের দাবি জানান যুবলীগ নেতারা।
ঢাকা মহানগর যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব বলেন, ‘সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে ইউনূস গং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। তারা বাঙালি জাতির স্বাধীনতার অন্যতম ধারক ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিও গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর বিচার করবে একদিন। আমরা অনতিবিলম্বে অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছি।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments