মেহেন্দিগঞ্জ প্রতিনিধ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাছুরসহ ২৫ টি চোরাই গরু জব্দ করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
২৩ মার্চ শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল কম্পিং অপরেশন চালিয়ে ঐ ইউনিয়নের বামনের চর এলাকা থেকে চোরাই গরুগুলো জব্দ করতে সক্ষম হন।
ওসি তদন্ত সংবাদ মাধ্যমকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু বিক্রির উদ্দেশ্যে দড়িচর খাজুরিয়া ইউনিয়নে মজুত করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করি।
এখানো আরো ৫০ এর অধিক চোরাই গরু বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে বলে নামপর প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান।
এছাড়াও মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মকিম তালুকদারের ইট ভাটা সংলগ্ন দাদপুর চরে স্থানীয় একটি প্রভাবশালী গরু চোর সিন্ডিকেট বেশ কিছু চোরাই গরু আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য মজুত রেখেছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য গত কয়েকমাস আগে দাদপুরের ঐ চর থেকে ৭টা চোরাই গরু উদ্ধার ও ১জনকে আটক করছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে গরু চোর চক্রের মূল হোতারা অধরাই রয়ে যায়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর কলাবাগান এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।পুলিশ সূত্র জান ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে শ্রমিকদল নেতা ও তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।অভিযানের সময় ডিবি পুলিশের এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দ ...
খুলনা অফিস: খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। খুলনা সদর থানার ...
সব মন্তব্য
No Comments