ডেস্ক রিপোর্ট: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, জ্বালানী বিদ্যুৎ গ্যাস পরিবহন ভাড়া বৃদ্ধির চাপে চরম দূদর্শা গ্রস্থ, এ দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোটাধিকার নিশ্চিত করেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বিবৃতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ইতিহাসের বর্বরতম যে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
গণফোরাম সভাপতি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সাধারন জনগণের জন্য লড়াই করেছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষনমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার। তিনি বলতেন জনগনই দেশের মালিক।
আজকের এই শোকাবহ দিনে জাতিরজনক বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহত সকল স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. কামাল।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments