বিশেষ প্রতিনিধি: জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকালে সিঙ্গাপুরের রেস কোর্স রোডস্থ ব্যানানা লিফ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুদান তুলে দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ খান রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুর রহমান ফিলিপ।
অনুষ্ঠানে বেসরকারি মেডিকেল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মিরাজসহ জুলাই বিপ্লবে আহত মিনহাজুল ইসলাম শুভ, মো. রমজান, মহিউদ্দিন রাব্বি, মো. ইয়ামিন, মো. ইমরান হোসেন, সালমান বিন সুয়াইব, আক্তার হোসেন, জুবায়ের হাসান জিহাদ, আব্দুল্লাহ আল বাকি এবং মো. ফয়েজ আলীর পরিবারের কাছে আর্থিক সহায়তা দেওয়া হয়। আহতের মধ্যে সিংহভাগই চোখে গুলিবিদ্ধ হয়েছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments