স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ সরকার বিরোধী জোটগুলোর ডাকা ১১দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর দোলাইপাড়ে মিছিল করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার দুপুরে মিছিলটি দোলাইপাড় মোড় থেকে শুরু হয়ে ঘুন্টিঘর গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও শ্যামপুর -কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে মিছিলে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা বিএনপি নেতা সানাউল্লাহ সানু, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মমিন মিয়া, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক সদস্য পলাশ আকন্দ, শ্যামপুর থানা ছাত্রদলের সিনি:যুগ্ম আহবায়ক রাব্বি রায়হান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌসিফ আহমেদ ইমরান, আলিয়া মাদ্রাসা ছাত্রদল নেতা শামিম, শ্যামপুর থানা তাতী দলের সিনি:সহ সভাপতি আ:মান্নান, ৫৪নংওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনি:সহ সভাপতি লাল মিয়া, ৫১নংওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ফারুক সিপাহী, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজন মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments