ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণার বিষয়ে বাংলাদেশীদের সতর্ক করেছে দূতাবাস। প্রচজারনায় জড়িত থাকার অভিযাগে কয়েকজন বাংলাদেশীকে আটকের কথাও জানিয়েছৈ দূতাবাস।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হল রুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরা কিংবা বাসাবাড়িতে অননুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশে আসন্টন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশীকে আটক করেছে।
এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশীকে সৌদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments