আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ও সাবেক এমপি জারা সুলতানা নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন, যা ওয়েবসাইটে ‘ইওর পার্টি’ নামেই পরিচিত হচ্ছে। যদিও দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। এই রাজনৈতিক দলের লক্ষ্য ও নীতিগত প্রস্তাবনা সম্পর্কে যা জানা গেছে তা হলো- ১.সম্পত্তি ও ক্ষমতার ব্যাপক পুনর্বন্টন। ২.বিদ্যমান গুরুত্বপূর্ণ পরিষেবার জাতীয়করণ (বিদ্যুৎ, পানি, রেল, ডাক)। ৩.ধনী শ্রেণির উপর কর বৃদ্ধি। ৪.আবাসন, পরিবেশ‑সহ সামাজিক ন্যায়ের কাঠামো শক্ত করা। ৫.গাজা ইস্যুতে সমালোচনামূলক অবস্থান, অস্ত্র রফতানিতে বাধা দেওয়া।
৭৬ বছর বয়সি করবিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন এ রাজনৈতিক উদ্যোগের নাম ঠিক করা হবে জনসাধারণের কাছ থেকে পাওয়া প্রস্তাবনার ভিত্তিতে। ওয়েবসাইটে একটি সাইনআপ ফর্ম, অনুদানের লিঙ্ক এবং একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, যুক্তরাজ্যের মতো বিশ্বের ষষ্ঠ ধনী দেশে ৪.৫ মিলিয়ন শিশু যখন দারিদ্র্যের মধ্যে বাস করে, তখন স্পষ্ট হয়ে যায় এ ব্যবস্থা একপাক্ষিক। যখন বড় করপোরেশনগুলো জনগণের বিল বাড়িয়ে মুনাফা কামায়, তখন এ ব্যবস্থা অন্যায্য।
যখন সরকার দরিদ্রদের জন্য অর্থ নেই বলে জানায়, অথচ যুদ্ধের জন্য বিলিয়ন পাউন্ড খরচ করে, তখন বোঝা যায় এ ব্যবস্থার বিরুদ্ধে কিছু করা জরুরি। এ বিবৃতিতে আরও জানানো হয়েছে, একটি প্রাথমিক সম্মেলন অনুষ্ঠিত হবে দলের প্রতিষ্ঠাকালীন প্রক্রিয়া শেষ হওয়ার পর। তবে সম্মেলনের নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি। সাধারণত যুক্তরাজ্যে পার্টি কনফারেন্সগুলো সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। করবিন বলেন, আমি চাই এ দলের নাম এমন কিছু হোক যা সর্বজনীন, মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করে এবং সক্রিয়ভাবে সবাইকে যুক্ত করতে পারে।
দলটি সুসংগঠিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে তা লেবার পার্টির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments