স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তথ্যমন্ত্রীর সামনে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে। এ সময় গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, কাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নয়নের সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের জন্য অবাধ ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অপতথ্য থেকে নাগরিকদের সুরক্ষা দিতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বাভাবিকভাবেই সম্ভব হবে।
তিনি মন্তব্য করেন, ‘আমাদের নীতিমালা এখনও অনেকাংশে এনালগ, কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল।’ এ বাস্তবতায় গণমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে সকল পক্ষের ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে সরকার ‘ফেসিলিটেটর’ হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন, ট্রাস্টি সদস্য রেজওয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিস ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার, ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।&nb ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈ ...
স্টাফ রিপোর্টার: দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন, ইসি। বৃহস্পতিবার ১৪ মে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনো ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলা ...
সব মন্তব্য
No Comments