সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকার কর্তৃক গ্যাসের রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি সম্পর্কে বলেছে, আইএমএফ-এর শর্ত পুরণ করতেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলেই স্পষ্টভাবে প্রতীয়মাণ। ঋণ পাবার উপযোগী বলেই বাংলাদেশকে আইএমএফ ঋণ দিচ্ছে বলে সরকারের ব্যাখা বস্তুত: বাস্তবতাকেই আড়াল করার চেষ্টা। বাংলাদেশের অতীত অভিজ্ঞতাই বলে আইএমএফ-এর শর্ত মেনে ঋণ নেয়ার পরিণাম দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি, বরং জনগণের ঘাড়ে নিত্য নতুন বোঝা চাপিয়েছে। বিইআরসিকে পাশ কাটিয়ে সরকার নতুন আইনের ক্ষমতাবলে গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধি ঘটাল তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে গ্যাস-বিদ্যুত জ্বালানীখাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে সরকারের কর্ণপাত না করা জনগণকে যারপর নাই হতাশ করেছে। এ ধরণের পদক্ষেপ সরকারের উন্নয়ন নীতিকেই প্রশ্নবৃদ্ধ করবে। কোভিড উত্তরকালে ও সাম্প্রতিক বৈশ্বিক সংকটের পরও অর্থনীতির পুনরুদ্ধারের যে প্রক্রিয়া চলছিল তা বাধাগ্রস্থ হবে। গ্যাসের এহেন মূলবৃদ্ধির পরিণামে বিদ্যুত ক্ষেত্রে পুণরায় মূল্যবৃদ্ধি করার যে প্রয়োজনীয়তা দেখা দেবে সেক্ষেত্রে সরকার দেশ ও জনগণের এসকল বাস্তবতা বিবেচনায় নেবে বলে পলিটব্যুরোর বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments