কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীন জনপদের সুবিধা বঞ্চিতরা পেয়েছে চক্ষু চিকিৎসা সেবা। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিপুর কো-অপারেটি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হয়। ইসলামি চক্ষু হাসপাতাল দিনব্যাপী বিনামূল্যে এচক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এসময় মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন, ইসলামি চক্ষু হাসপাতাল বরিশাল শাখার পরিচালক (অর্থ ও সংযোগ বিভাগ) মো.আমিনুল ইসলাম, চক্ষু চিকিৎসক মো.রবিউল হাসান, মহিপুর থানা যুবলীগ আহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইসলামী হাসপাতাল ভিশন সেন্টার কলাপাড়া ইনচার্জ মো.মনির হোসেন জানান, এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে দুইশতাধিক রোগীর সাধারন চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আরো ২০ জন হতদরিদ্র রোগীকে অল্প খরচে চোখের লেন্স বসানো হবে। তবে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments