মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে ধন্যবাদ জানিয়েছেন। বরিশালের বেলস পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ ও পরিচর্যাসহ নগরীর সৌন্দর্য বর্ধনমূলক কার্যক্রম পরিচালনার জন্য তিনি এ ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্থানীয় সরকারে নাগরিক সেবা নিশ্চিত করতে জনসম্পৃক্ত উন্নয়ন কাজকে অগ্রাধিকার দিতে হবে। বরিশাল নগরীর পরিবেশ ও নান্দনিকতা রক্ষায় প্রশাসকের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিলকিস জাহান শিরিন বলেছিলেন, নগরবাসীর সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট, নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানকে তিনি অগ্রাধিকার দিতে চান। পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিস ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার, ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।&nb ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈ ...
স্টাফ রিপোর্টার: দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন, ইসি। বৃহস্পতিবার ১৪ মে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনো ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলা ...
সব মন্তব্য
No Comments