বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো-২০২৬
স্টাফ রিপোর্টার: সদ্যসমাপ্ত বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ নিজেদের সর্বাধুনিক বিদ্যুৎ-প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই প্রদর্শনীতে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও বিশেøষণ করেন সংশিøষ্ট খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা।
‘পাওয়ারিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সাজানো হয়েছিলো এনার্জিপ্যাকের প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়ন ঘুরে নির্ভরযোগ্য, দক্ষ ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন বা¯Íবসম্মত সমাধান সম্পর্কে ধারণা পান শিল্পখাতের বিশেষজ্ঞ, ব্যবসা খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকেরা।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল এনার্জিপ্যাকের নতুন প্রজন্মের ট্রান্সফরমার। এর মধ্যে ছিল পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, কাস্ট রেজিন ট্রান্সফরমারসহ বিভিন্ন বিশেষায়িত সমাধান। এসব উন্নত প্রযুক্তি ৩৩ কেভি থেকে ৪০০ কেভি পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থায় উচ্চ দক্ষতা, কম ক্ষয় এবং বাড়তি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। ফলে দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে এগুলো সহায়ক ভূমিকা রাখবে।
এর পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ সমাধান ও স্মার্ট প্রযুক্তিও তুলে ধরে এনার্জিপ্যাক। বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
প্যাভিলিয়নে এনার্জিপ্যাকের সমন্বিত বিদ্যুৎ প্রকৌশল সক্ষমতাও তুলে ধরা হয়। দর্শনার্থীরা সাবস্টেশন নির্মাণে টার্নকি সমাধান, সুইচগিয়ার, প্যানেল এবং বিভিন্ন ভোল্টেজ রেঞ্জে বা¯Íবায়িত প্রকল্পভিত্তিক প্রকৌশল সেবা সম্পর্কে ধারণা নেন।
এ ছাড়া এনার্জিপ্যাকের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও পান দর্শনার্থীরা। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণসহ শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনভিত্তিক সমাধান নিয়ে সেখানে আলোচনা হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments