টাঙ্গাইল প্রতিনিধি: গাজীপুরে আওয়ামীলীগ ও তাঁর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলায় আবুল কাশেমের নিহতের ঘটনায় গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের নেতাকর্মীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালায়ের সামনে রাত ৯ টায় গায়েবানা জানাজা নামাজের আয়োজন করা হয়।গায়েবানা জানাজা নামাযের ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম।
গায়েবানা জানাজা নামাজ শেষে মনিরুল ইসলাম বলেন,'আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী আওয়ামীলীগ আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে।সরকার বিচার প্রক্রিয়ায় কাজ দ্রত শেষ করতে না পারার কারণে এখনো আওয়ামী সন্ত্রাসীরা জুলাই বিপ্লবীদের উপর হামলার সাহস পাচ্ছে।সরকার যদি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তবে অবিলম্বে বিচারিক প্রক্রিয়া অথবা গণভোটের মধ্যে দিয়ে সন্ত্রাসী আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।যারা দেশে গুম-খুণ-হত্যার মাধ্যমে নৈরাজ্য তৈরি করতে চায় তাদের রাজনীতি করার কোন অধিকার নেই।'
উল্লেখ্য,গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুর চালান। খবর পেয়ে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে যান। এ সময় তাঁদের ওপর হামলা হয়। এতে ১৭ শিক্ষার্থী গুরুতর আহত হন।পরবর্তীতে আবুল কাশেম (২০) বুধবার বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments